বাংলা লাইভ নিউজ ডেস্ক: • প্রধানমন্ত্রী তারেক রহমান আসছেন কাল • ১৯৭ দেশের প্রতিনিধিদের সমাবেশ • প্রায় এক লাখ অংশগ্রহণকারীর প্রত্যাশা • অর্থায়ন, ক্ষতিপূরণ, জীবাশ্ম জ্বালানি ও অভিযোজন নিয়ে হবে কঠিন দর-কষাকষি আতিক হাসান, আনতালিয়া (তুরস্ক) থেকে সমুদ্রের নীল জলরাশি আর ভূমধ্যসাগরের মনোরম উপকূল ঘেঁষে দাঁড়িয়ে থাকা তুরস্কের পর্যটননগরী আনতালিয়া। প্রকৃতির সৌন্দর্যে ঘেরা এই শহরেই আজ (সোমবার, ৯ নভেম্বর) থেকে বসছে বিশ্বকে জলবায়ু বিপর্যয় থেকে রক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আয়োজন-জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন কপ-৩১।
- •প্রকৃতির সৌন্দর্যে ঘেরা এই শহরেই আজ (সোমবার, ৯ নভেম্বর) থেকে বসছে বিশ্বকে জলবায়ু বিপর্যয় থেকে রক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আয়োজন-জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন কপ-৩১।
- •যে পৃথিবীকে রক্ষার অঙ্গীকার নিয়ে বিশ্বনেতারা এখানে সমবেত হচ্ছেন, সেই পৃথিবীই এখন জলবায়ু পরিবর্তনের ভয়াবহ অভিঘাতে বিপর্যস্ত।
- •কোথাও দাবানল, কোথাও দীর্ঘস্থায়ী খরা, কোথাও অতিবৃষ্টি ও বন্যা, আবার কোথাও ঘূর্ণিঝড় ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিতে হারিয়ে যাচ্ছে মানুষের বসতভিটা।
যে পৃথিবীকে রক্ষার অঙ্গীকার নিয়ে বিশ্বনেতারা এখানে সমবেত হচ্ছেন, সেই পৃথিবীই এখন জলবায়ু পরিবর্তনের ভয়াবহ অভিঘাতে বিপর্যস্ত। কোথাও দাবানল, কোথাও দীর্ঘস্থায়ী খরা, কোথাও অতিবৃষ্টি ও বন্যা, আবার কোথাও ঘূর্ণিঝড় ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিতে হারিয়ে যাচ্ছে মানুষের বসতভিটা।
জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে কম দায়ী দেশগুলোই সবচেয়ে বেশি মূল্য দিচ্ছে। এই বাস্তবতায় আনতালিয়ার সম্মেলন জলবায়ু ন্যায্যতা, অর্থায়ন ও বিশ্বনেতাদের প্রতিশ্রুতির বিশ্বাসযোগ্যতা যাচাইয়ের এক গুরুত্বপূর্ণ মঞ্চে পরিণত সম্পন্ন হয়েছে।
তবে আনতালিয়ার সম্মেলনকে ঘিরে প্রত্যাশার পাশাপাশি রয়েছে গভীর সংশয়। গত তিন দশকে জলবায়ু সম্মেলনে অসংখ্য ঘোষণা, প্রতিশ্রুতি ও চুক্তি সম্পন্ন হয়েছে।
কিন্তু প্রতিশ্রুত অর্থের যথাসময়ে ছাড়, ক্ষতিগ্রস্ত দেশগুলোর ক্ষতিপূরণ এবং জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানোর ক্ষেত্রে প্রত্যাশিত অগ্রগতি হয়নি। প্যারিস জলবায়ু চুক্তির লক্ষ্য বাস্তবায়নে বিশ্ব কতটা এগিয়েছে, সেই প্রশ্নও সামনে।
ফলে আনতালিয়ায় আলোচনার টেবিলে একদিকে থাকবে উন্নত দেশগুলোর দায়বদ্ধতা, অন্যদিকে থাকবে উন্নয়নশীল ও জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর অস্তিত্ব রক্ষার দাবি। এই সম্মেলনে বাংলাদেশের গুরুত্বও বিশেষভাবে আলোচনায় থাকবে।
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল (মঙ্গলবার) আনতালিয়ায় পৌঁছে সম্মেলনের উচ্চপর্যায়ের কার্যক্রমে অংশ নেবেন। জলবায়ু পরিবর্তনের অভিঘাতে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি বাংলাদেশ এবার আন্তর্জাতিক পরিসরে অর্থায়ন, ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ, উপকূলীয় অভিযোজন, প্রযুক্তি হস্তান্তর এবং জলবায়ু সহনশীল উন্নয়নকে অগ্রাধিকার দিতে চায়।
বাংলাদেশের লক্ষ্য শুধু প্রতিশ্রুতি আদায় নয়, বরং আন্তর্জাতিক অঙ্গীকারকে বাস্তব প্রকল্প, অর্থায়ন ও মানুষের জীবনে দৃশ্যমান পরিবর্তনে রূপ দেওয়া। এবারের সম্মেলনে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশনের ১৯৭টি পক্ষ বা রাষ্ট্র ও আঞ্চলিক পক্ষের অংশগ্রহণের কথা রয়েছে।
আয়োজক-সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, রাষ্ট্রীয় প্রতিনিধি, আলোচক, বিজ্ঞানী, গবেষক, ব্যবসায়ী, আন্তর্জাতিক সংস্থা, সাংবাদিক, তরুণ ও পরিবেশকর্মীসহ সব মিলিয়ে প্রায় এক লাখ মানুষের সমাগমের প্রত্যাশা করা হচ্ছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের নেতৃত্বে অনুষ্ঠিতব্য এই আয়োজনে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বক্তব্য দেবেন।
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা সম্মেলনে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামের অংশ নিচ্ছেন।
এ ছাড়া বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানসহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের অংশগ্রহণে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। এখনও পর্যন্ত ৯০ জন রাষ্ট্র ও সরকারপ্রধানের অংশগ্রহণ নিশ্চিত করেছেন বলে জানা গেছে।
পাঠকের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্যআপনার মন্তব্য লিখুন
আপনার ইমেইল ঠিকানাটি গোপন রাখা হবে। তারকা চিহ্নিত (*) ঘরগুলো পূরণ করা বাধ্যতামূলক।