বাংলা লাইভ নিউজ ডেস্ক: জানা যায়, দ্বিতীয় দফা হামলার পর ক্ষুব্ধ সাধারণ নেতাকর্মীরা পাল্টা ধাওয়া দিলে মনিরুল হক চৌধুরী সমর্থিত কর্মীরা বাজার ছেড়ে যেতে বাধ্য হন। এরপর ‘ভূশ্চি বাজারের মাটি, মোবাশ্বের ভাইয়ের ঘাঁটি’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা।
ঘটনার পর স্থানীয় স্বেচ্ছাসেবক দল নেতা মোজাম্মেল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে ক্ষোভ প্রকাশ করে বলেন, আমি দীর্ঘদিন ব্যক্তিগতভাবে মনিরুল হক চৌধুরীর রাজনীতির সঙ্গে যুক্ত থেকে ১৩টি মামলার আসামি হয়েছি, কোটিপতি থেকে নিঃস্ব হয়েছি। বর্তমানে আমাদের এলাকার অভিভাবক ও সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া। অথচ মনিরুল হক চৌধুরীর কারণেই আজ এলাকায় এই দলীয় কোন্দল ও গ্রুপিং তৈরি হচ্ছে। অন্যদিকে ঘটনার বিষয়ে যুবদল নেতা মাকসুদুর রহমান মাকসুদ বলেন, আলমগীর নামের ছেলেটি দীর্ঘদিন ধরে ফেসবুকে আমাদের নেতা মনিরুল হক চৌধুরী ও আমাকে নিয়ে উসকানিমূলক পোস্ট দিয়ে আসছিল।
আওয়ামী লীগ সরকারের পতনের পর সে এলাকায় এসেছে। তাকে আগে কখনও বিএনপি করতে দেখিনি। বিষয়টি নিয়ে বোঝাপড়ার জন্য তাকে ভূশ্চি বাজারের একটি দোকানে নিয়ে কথা বলা হয় এবং ঘটনাটি মীমাংসাও হয়ে গিয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে একদল লোক এসে অহেতুক ঝামেলা পাকায়।
এ বিষয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে এবং সর্বশেষ পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। বিস্তারিত তথ্য পাওয়া মাত্রই বাংলা লাইভ নিউজে আপডেট প্রকাশ করা হবে।
তথ্যসূত্র: সংবাদ সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পাঠকের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্যআপনার মন্তব্য লিখুন
আপনার ইমেইল ঠিকানাটি গোপন রাখা হবে। তারকা চিহ্নিত (*) ঘরগুলো পূরণ করা বাধ্যতামূলক।