বাংলা লাইভ নিউজ ডেস্ক:
এ সময় শ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপের জবাবে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। প্রায় এক ঘণ্টা পর অবরোধ তুলে দিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরের পর গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী ও কাশিমপুর শিল্পাঞ্চলে এ বিক্ষোভ ছড়িয়ে পড়ে। অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে দুপুরের পর কাশিমপুর শিল্পাঞ্চলের শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কারখানা থেকে বের হয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা মাসিক ৩০ হাজার টাকা বেতনের দাবি জানান। পরে কোনাবাড়ীর জরুন এলাকা ও আশপাশের বিভিন্ন কারখানার শ্রমিকরা তাদের সঙ্গে যোগ দেন। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে এবং সর্বশেষ পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। বিস্তারিত তথ্য পাওয়া মাত্রই বাংলা লাইভ নিউজে আপডেট প্রকাশ করা হবে।
তথ্যসূত্র: সংবাদ সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পাঠকের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্যআপনার মন্তব্য লিখুন
আপনার ইমেইল ঠিকানাটি গোপন রাখা হবে। তারকা চিহ্নিত (*) ঘরগুলো পূরণ করা বাধ্যতামূলক।