বাংলা লাইভ নিউজ ডেস্ক: কুমিল্লায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে রাসেল হোসাইন (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২৫ অক্টোবর) কুমিল্লা ট্রাফিক পুলিশ কার্যালয় থেকে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া বিভাগের মুখপাত্র মো. লুৎফর রহমান। আটক রাসেল কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মরিচ্যা গ্রামের ভুঁইয়া বাড়ির আবু বকর সিদ্দিকের ছেলে। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেল দীর্ঘদিন ধরে ভুয়া পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার কথা স্বীকার করেছেন। এ ধরনের ভুয়া পরিচয়ধারীদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
একই সঙ্গে প্রতারক চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা। কুমিল্লা প্রতারণা ইবিতে স্নাতক ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ নারায়ণগঞ্জে যুবদল নেতা হত্যা মামলার আসামি কক্সবাজারে গ্রেপ্তার কুষ্টিয়ায় ফকির লালন সাঁইয়ের দানবাক্সে মিলল ৮ লাখ টাকা চারদিন নিখোঁজের পর ধানখেতে মিলল কৃষকের মরদেহ বঙ্গোপসাগরে ট্রলিং বন্ধের দাবিতে জেলেদের মানববন্ধন।
এ বিষয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে এবং সর্বশেষ পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। বিস্তারিত তথ্য পাওয়া মাত্রই বাংলা লাইভ নিউজে আপডেট প্রকাশ করা হবে।
তথ্যসূত্র: সংবাদ সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পাঠকের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্যআপনার মন্তব্য লিখুন
আপনার ইমেইল ঠিকানাটি গোপন রাখা হবে। তারকা চিহ্নিত (*) ঘরগুলো পূরণ করা বাধ্যতামূলক।