বাংলা লাইভ নিউজ ডেস্ক: ছবি ফেসবুক থেকে নেওয়া প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন স্পষ্ট ব্যক্ত করেছেন, আওয়ামী লীগের অপতৎপরতা দমনে জামায়াত-শিবিরকে রাজপথে পাওয়া যায়নি। মঙ্গলবার (১০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ কথা লেখেন তিনি।

📌 এক নজরে মূল বিষয়:
  • •ছবি ফেসবুক থেকে নেওয়া প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন স্পষ্ট ব্যক্ত করেছেন, আওয়ামী লীগের অপতৎপরতা দমনে জামায়াত-শিবিরকে রাজপথে পাওয়া যায়নি।
  • •মঙ্গলবার (১০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ কথা লেখেন তিনি।
  • •তার পোস্টটি বাংলা লাইভ নিউজের পাঠকদের জন্য হুবহু দেওয়া হলো।

তার পোস্টটি বাংলা লাইভ নিউজের পাঠকদের জন্য হুবহু দেওয়া হলো। ‘আওয়ামী লীগের অপতৎপরতা দমনে জামায়াত-শিবিরকে যে মাঠে পাওয়া যাবে না, এটার প্রমাণ আশা করি আপনারা পেয়ে গেছেন।

তবে এনসিপির ছাত্র সংগঠন ছাত্রশক্তি ছোট হলেও তারাও মাঠে আছে। এজন্য তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য। তবে বরাবরের মতো গণভবন দখলের কথিত নকশাকাররা দেখিয়ে দিল কীভাবে জাতির দুঃসময়ে গুপ্ত থাকতে হয়, আর সুসময়ে বিপ্লবীর ভান ধরতে হয়।

আর তাই সারা রাত ছাত্রদল রাজপথ পাহারা দিয়েছে। বাইক নিয়ে শহরের অলিগলিতে ঘুরেছে। আজও সারা দিন রাজপথে থাকবে ছাত্রদল।

নিষিদ্ধ ছাত্রলীগ অবরোধের নামে যেখানে অগ্নিসহিংসতা করার চেষ্টা করবে, সেখানেই ছাত্রদলের নেতৃত্বে জনতার প্রতিরোধ গড়ে তুলতে হবে। ’ এনসিপি আওয়ামী লীগ রাশেদ খাঁন।

[সম্পাদকীয় নোট: বাংলা লাইভ নিউজ বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে প্রতিবেদন পরিবেশন করে। যেকোনো নতুন তথ্য প্রাপ্তিসাপেক্ষে প্রতিবেদনটি নিয়মিত হালনাগাদ হতে পারে।]