বাংলা লাইভ নিউজ ডেস্ক: কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত র্যালি। ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে গত রোববার (৮ নভেম্বর) একটি র্যালি অনুষ্ঠিত হয়।
- •কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত র্যালি।
- •ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে গত রোববার (৮ নভেম্বর) একটি র্যালি অনুষ্ঠিত হয়।
- •উক্ত র্যালিতে ইউনিফর্ম পরিহিত অবস্থায় কালীগঞ্জ থানার ওসি জুলফিকার আলী সামনের সারিতে ব্যানার ধরে অংশগ্রহণ করেন।
উক্ত র্যালিতে ইউনিফর্ম পরিহিত অবস্থায় কালীগঞ্জ থানার ওসি জুলফিকার আলী সামনের সারিতে ব্যানার ধরে অংশগ্রহণ করেন। এ ঘটনায় সোমবার (৯ নভেম্বর) রাত ৯টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী কালীগঞ্জ উপজেলা শাখা নিন্দা ও প্রতিবাদ জানিয়ে একটি বিবৃতি দিয়েছেন।
একই সঙ্গে ঘটনার নিরপেক্ষ তদন্ত, প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং ওসিকে কালীগঞ্জ থানা থেকে প্রত্যাহারের দাবি জানিয়েছে দলটি। গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে স্বাক্ষর করেন সংগঠনটির কালীগঞ্জ উপজেলা শাখার আমির আব্দুল হক ও সেক্রেটারি লুৎফর রহমান।
বিবৃতিতে উল্লেখ করা হয়, ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত র্যালিতে দলীয় ব্যানার হাতে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে থানার ওসি জুলফিকার আলীকে অংশ নিতে পরিলক্ষিত হয়েছে। একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তার রাজনৈতিক দলের কর্মসূচিতে এ ধরনের দৃশ্যমান উপস্থিতি আমাদের গভীরভাবে উদ্বিগ্ন ও হতাশ করেছে।
এ ধরনের ঘটনা প্রশাসনের নিরপেক্ষতা ও জনআস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, রাষ্ট্রের প্রশাসনিক কাঠামোকে দলীয় প্রভাবমুক্ত রেখে আইনের শাসন ও পেশাদারত্ব নিশ্চিত করা জরুরি। ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং ওসি জুলফিকার আলীকে কালীগঞ্জ থানা থেকে প্রত্যাহারের দাবি তুলে ধরেনো হয় বিবৃতিতে।
কালীগঞ্জ ঝিনাইদহ বিএনপি বাংলাদেশ জামায়াতে ইসলামী পুলিশ।
পাঠকের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্যআপনার মন্তব্য লিখুন
আপনার ইমেইল ঠিকানাটি গোপন রাখা হবে। তারকা চিহ্নিত (*) ঘরগুলো পূরণ করা বাধ্যতামূলক।