বাংলা লাইভ নিউজ ডেস্ক: অধুনিক ক্রিকেটে বেশিরভাগ নিয়মই করা হয় ব্যাটারদের বাড়তি সুবিধা দেওয়ার জন্য। এটার পেছনের কারণটা অবশ্য ক্রিকেটীয় কম, বাণিজ্যিকই বেশি।

কারণ দর্শকরা রান উপভোগ করতে পছন্দ করেন। ফলে একটা ধারণা তৈরি হয়েছে যে, কোনো ম্যাচে যত বেশি রান হবে সেটা তত বেশি দর্শক টানবে। ব্যাটারদের এমন জয়জয়কারেও বোলারদের কিছুটা বাড়তি সুবিধা দিতে গত বছর ওয়ানডের নিয়মে পরিবর্তন আনে আইসিসি। ২০২৫ সালের জুলাইয়ে ওয়ানডে ক্রিকেটে বল ব্যবহারেরর শর্তে একটি পরিবর্তন আনা হয়।

নতুন নিয়ম অনুযায়ী, দুই প্রান্ত থেকে দুটি বল ৩৪ ওভার পর্যন্ত ব্যবহার করা হবে এবং এরপর ফিল্ডিং দলের অধিনায়ক বেছে নেবেন কোন বলটি দিয়ে ইনিংসের বাকি ১৬ ওভার করবেন। স্বাভাবিক ভাবেই তুলনামূলক সবচেয়ে পুরোনো হওয়া বলটিই তখন বেছে নেওয়া হয়। ফিল্ডিং করা দল বলের একপাশ নিয়মিত ঘষে চকচকে রাখে, আর অন্যপাশটি স্বাভাবিকভাবে খসখসে হতে দেয়। ফলে বলের দুই পাশের বায়ুপ্রবাহে বড় ধরনের ভারসাম্যহীনতা তৈরি হয়।

এ বিষয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে এবং সর্বশেষ পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। বিস্তারিত তথ্য পাওয়া মাত্রই বাংলা লাইভ নিউজে আপডেট প্রকাশ করা হবে।

তথ্যসূত্র: সংবাদ সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।