বাংলা লাইভ নিউজ ডেস্ক: বাংলাদেশের বিমান নিরাপত্তা যাচাইয়ে ১২ দিনের আইকাও অডিট শুরু বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইকাও) নিরাপত্তা নিরীক্ষা শুরু হয়েছে বাংলাদেশে। সোমবার (২৬ অক্টোবর) থেকে ৬ নভেম্বর পর্যন্ত চলা এ নিরীক্ষায় দেশের বিমান নিরাপত্তা তদারকি ব্যবস্থা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী পর্যালোচনা করবে আইকাওর অডিট দল।
নিরীক্ষা কার্যক্রম সামনে রেখে সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর কুর্মিটোলায় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদর দপ্তরে জাতীয় ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বেবিচক চেয়ারম্যানের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন সংস্থাটির সদস্য (নিরাপত্তা) এয়ার কমডোর মো. আসিফ ইকবাল। আইকাওর ইউনিভার্সাল সিকিউরিটি অডিট প্রোগ্রাম-ন্টিনিউয়াস মনিটরিং অ্যাপ্রোচ (ইউএসএপি-সিএমএ)-এর আওতায় এ নিরীক্ষা পরিচালিত হচ্ছে। ব্রিফিংয়ে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল খাতে নিরাপত্তা তদারকির কাঠামো ও কার্যক্রম তুলে ধরা হয়।
বাংলাদেশের জাতীয় সমন্বয়ক মোহাম্মদ আলমগীর দেশের বিমান নিরাপত্তা তদারকি ব্যবস্থা সম্পর্কে আইকাওর অডিটর দলকে অবহিত করেন। পরে অডিট দলের টিম লিডার কলাম ভাইন ব্রিফিং দেন। এতে বিমান নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। নিরীক্ষা কার্যক্রম নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট সব সংস্থার পূর্ণ সহযোগিতা চেয়েছেন এয়ার কমডোর মো. আসিফ ইকবাল।
এ বিষয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে এবং সর্বশেষ পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। বিস্তারিত তথ্য পাওয়া মাত্রই বাংলা লাইভ নিউজে আপডেট প্রকাশ করা হবে।
তথ্যসূত্র: সংবাদ সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পাঠকের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্যআপনার মন্তব্য লিখুন
আপনার ইমেইল ঠিকানাটি গোপন রাখা হবে। তারকা চিহ্নিত (*) ঘরগুলো পূরণ করা বাধ্যতামূলক।