বাংলা লাইভ নিউজ ডেস্ক: কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় মাত্র আট মাসে পবিত্র কুরআনের ৩০ পারা মুখস্থ করে হাফেজ সম্পন্ন হয়েছে ১০ বছর বয়সি শিশু মোহাম্মদ আব্দুর রহমান। সাধারণত একজন শিক্ষার্থীর পুরো কুরআন মুখস্থ করতে দুই থেকে তিন বছর সময় লাগে।
- •কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় মাত্র আট মাসে পবিত্র কুরআনের ৩০ পারা মুখস্থ করে হাফেজ সম্পন্ন হয়েছে ১০ বছর বয়সি শিশু মোহাম্মদ আব্দুর রহমান।
- •সাধারণত একজন শিক্ষার্থীর পুরো কুরআন মুখস্থ করতে দুই থেকে তিন বছর সময় লাগে।
- •তবে ব্যতিক্রমী মেধা, একাগ্রতা ও নিয়মিত অধ্যবসায়ের মাধ্যমে মাত্র আট মাসেই হিফজ সম্পন্ন করেছে আব্দুর রহমান।
তবে ব্যতিক্রমী মেধা, একাগ্রতা ও নিয়মিত অধ্যবসায়ের মাধ্যমে মাত্র আট মাসেই হিফজ সম্পন্ন করেছে আব্দুর রহমান। জানা গেছে, ২০২৫ সালের জানুয়ারিতে কুরআন মুখস্থ করার যাত্রা শুরু করে সে।
শুরুতে প্রতিদিন দুই থেকে তিন পৃষ্ঠা করে সবক দিলেও পরবর্তী সময়ে কখনো পাঁচ, আবার কখনো ১০ পৃষ্ঠা পর্যন্ত মুখস্থ করে শোনাত। অন্য শিক্ষার্থীরা বিকালে খেলাধুলায় ব্যস্ত থাকলেও সে নিজের কক্ষে বসে পড়াশোনা করত।
হাফেজ হওয়ার দিনও তাকে নিয়মিত পড়াশোনায় ব্যস্ত থাকতে পরিলক্ষিত হয়েছে। মাত্র আট মাসে পবিত্র কুরআন মুখস্থ করতে পেরে উচ্ছ্বসিত আব্দুর রহমান।
বড় হয়ে একজন বড় আলেম হওয়ার স্বপ্ন দেখে সে। তার বাবা আনোয়ার হোসেন পেশায় একজন ব্যবসায়ী। ছেলেকে হাফেজ হিসেবে গড়ে তোলার স্বপ্ন ছিল তার মায়ের।
সেই স্বপ্ন পূরণ হওয়ায় ছেলের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। মাদ্রাসার পরিচালক মাওলানা আবুল কালাম উল্লেখ করেন, আল্লাহর অনুগ্রহে আব্দুর রহমান মাত্র আট মাসে পবিত্র কুরআন মুখস্থ করতে পেরেছে।
এত অল্প সময়ে পুরো কুরআন মুখস্থ করা সাধারণ কোনো বিষয় নয়। এ বছর তাদের প্রতিষ্ঠান থেকে আরও পাঁচজন শিক্ষার্থী হাফেজ সম্পন্ন হয়েছে।
এটি মাদ্রাসার জন্য গর্বের বিষয়।
পাঠকের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্যআপনার মন্তব্য লিখুন
আপনার ইমেইল ঠিকানাটি গোপন রাখা হবে। তারকা চিহ্নিত (*) ঘরগুলো পূরণ করা বাধ্যতামূলক।