সুষম খাদ্যতালিকায় শাক-সবজির গুরুত্ব অপরিসীম। হজমশক্তি থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পর্যন্ত শাক-সবজি শরীরের নানা প্রয়োজনীয় কাজে সহায়তা করে। বিশেষজ্ঞরা প্রতিদিনের খাবারে বিভিন্ন ধরনের শাক ও সবজি রাখার পরামর্শ দেন। এখানে এমনই ৫টি শাক-সবজির উপকারিতা তুলে ধরা হলো।
পালং শাক আয়রন, ক্যালসিয়াম এবং ভিটামিন এ, সি ও কে-তে ভরপুর। এটি চোখের স্বাস্থ্য ভালো রাখতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। উচ্চ মাত্রার আয়রন শক্তি বজায় রাখতে সহায়তা করে। পালং শাক কাঁচা বা রান্না করে খাওয়া যায় এবং এর পুষ্টিগুণ অক্ষুণ্ন থাকে। সকালের অমলেট, দুপুরের স্যান্ডউইচ বা সন্ধ্যার ভাজায় এটি যোগ করা যায়।
গাজর বিটা-ক্যারোটিনে সমৃদ্ধ, যা শরীরে ভিটামিন এ-তে রূপান্তরিত হয়। এই পুষ্টি উপাদান দৃষ্টিশক্তি ভালো রাখতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। গাজর কাঁচা, রান্না করে বা জুস করে খাওয়া যায়। এর প্রাকৃতিক মিষ্টি স্বাদ সালাদ ও স্যুপের স্বাদ বাড়ায়। নিয়মিত গাজর খেলে ত্বক সুস্থ থাকে এবং কোলেস্টেরলের মাত্রা কমে।
মিষ্টি আলু ভিটামিন এ, সি, বি৬, ফাইবার ও পটাশিয়ামের সমৃদ্ধ উৎস। এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এবং অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ করে। এর উজ্জ্বল কমলা রঙ উচ্চ বিটা-ক্যারোটিন উপাদানের ইঙ্গিত দেয়, যা দৃষ্টিশক্তি ও ত্বকের জন্য উপকারী। বেক করা, ভর্তা করা বা রোস্ট করা—যেভাবেই হোক, মিষ্টি আলু একটি তৃপ্তিদায়ক ও পুষ্টিকর খাবার।
টমেটো ভিটামিন সি, পটাশিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট লাইকোপেনে ভরপুর, যা হৃদরোগ ও ক্যান্সারের ঝুঁকি কমাতে সম্পর্কিত। রান্না করলে লাইকোপেনের প্রাপ্যতা বেড়ে যায়। টমেটোতে পানির পরিমাণ বেশি থাকায় শরীর হাইড্রেটেড থাকে এবং ক্যালোরি কম থাকায় ওজন নিয়ন্ত্রণে সহায়ক। কাঁচা বা রান্না করা—বিভিন্ন খাবারে স্বাদ ও পুষ্টি যোগ করে।
ফুলকপি ভিটামিন সি, কে এবং ফোলেটে সমৃদ্ধ, যা রোগ প্রতিরোধ ক্ষমতা ও হাড়ের স্বাস্থ্য রক্ষায় সহায়তা করে। এর অ্যান্টিঅক্সিডেন্ট প্রদাহ কমাতে এবং দীর্ঘস্থায়ী রোগ থেকে রক্ষা করতে সাহায্য করে। আঁশ হজমে সহায়তা করে এবং এটি শস্যের কম-কার্বোহাইড্রেট বিকল্প। ভর্তা, রোস্ট বা পিৎজার ক্রাস্ট হিসেবে ব্যবহার করা হোক না কেন, ফুলকপি পুষ্টিকর।
পাঠকের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্যআপনার মন্তব্য লিখুন
আপনার ইমেইল ঠিকানাটি গোপন রাখা হবে। তারকা চিহ্নিত (*) ঘরগুলো পূরণ করা বাধ্যতামূলক।