বাংলা লাইভ নিউজ আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলার ঘটনাকে ক্ষমতায় টিকে থাকার হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গত সপ্তাহের নির্বাচনের পর দেশটিতে রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে এমন আশঙ্কা প্রকাশ করেছেন ইসরাইলি ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়ার গোলান।
- •ইরানের বিরুদ্ধে সামরিক হামলার ঘটনাকে ক্ষমতায় টিকে থাকার হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারেন বেনিয়ামিন নেতানিয়াহু।
- •সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এমন আশঙ্কা প্রকাশ করেছেন ইসরাইলি ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়ার গোলান।
- •ইরানে সম্ভাব্য নতুন হামলার প্রেক্ষাপটে দ্রুত বিকল্প সরকার গঠনের জোর দাবি জানিয়েছে দেশটির বিরোধীরা।
রোববার (১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইয়ার গোলান উল্লেখ করেন, ‘ইরানের সঙ্গে আবারও সংঘাতের আশঙ্কা বাড়ছে।’ তিনি আরও বলেন, ‘আমরা ইরানের সঙ্গে বারবার সংঘাতের এমন এক পর্যায়ে পৌঁছেছি, যা প্রমাণ করে নেতানিয়াহু কতটা ব্যর্থ হয়েছেন।’
তার এ বক্তব্য এমন সময়ে এলো, যখন ইসরাইল ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে নতুন করে হামলা চালাতে পারে ইসরাইল ও ওয়াশিংটন। ইয়ার গোলান বলেন, ইরানের সঙ্গে আরেকটি সংঘাত পরিচালনার মতো ‘নৈতিক বৈধতা, এমনকি মৌলিক সক্ষমতাও’ নেতানিয়াহুর নেই। তিনি সতর্ক করেন, নেতানিয়াহুর নেতৃত্বে ইসরাইলের নিরাপত্তা আরও ঝুঁকির মুখে পড়তে পারে।
পাঠকের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্যআপনার মন্তব্য লিখুন
আপনার ইমেইল ঠিকানাটি গোপন রাখা হবে। তারকা চিহ্নিত (*) ঘরগুলো পূরণ করা বাধ্যতামূলক।