বাংলা লাইভ নিউজ ডেস্ক: সংসদ সদস্য মুফতি আমির হামজা। নারীঘটিত অডিও-ভিডিও নিয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খানের অভিযোগকে ষড়যন্ত্র দাবি করে তাকে বদদোয়া দিয়েছেন কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুফতি আমির হামজা।
- •সংসদ সদস্য মুফতি আমির হামজা।
- •নারীঘটিত অডিও-ভিডিও নিয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খানের অভিযোগকে ষড়যন্ত্র দাবি করে তাকে বদদোয়া দিয়েছেন কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুফতি আমির হামজা।
- •বগুড়ার একটি ওয়াজ মাহফিলে তিনি উল্লেখ করেন, যারা আলেমদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলছে, আল্লাহ যেন তাদের জাতির সামনে অপমানিত করেন।
বগুড়ার একটি ওয়াজ মাহফিলে তিনি উল্লেখ করেন, যারা আলেমদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলছে, আল্লাহ যেন তাদের জাতির সামনে অপমানিত করেন। তিনি উল্লেখ করেন, ‘এখন আবার শুরু করছে আলেমদের বিরুদ্ধে।
আল্লামা সাঈদী বদ দোয়া করেছিলেন, আল্লাহ আমার এতো বড় অসম্মান যারা করলো তাদেরকে তুমি জাতির সামনে ল্যাংটা করে দিও। আমিও মুসাফির অবস্থায় কোরআন সামনে নিয়ে আল্লাহর কছম এই বগুড়ার মাটিতে বদ দোয়া দিয়ে গেলাম আমাদের সম্মান দিয়ে যারা ছিনিমিনি খেলছে একটা অক্ষরের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই।
’ আমির হামজা উল্লেখ করেন, ‘আল্লামা সাঈদীর বিরুদ্ধে চারশত পৃষ্ঠা ওরা লিখেছিল। একটার সঙ্গেও কি মিল পেয়েছেন। এগুলো সব ভারত করিয়েছে।
আজও যারা হক কথা বলতে চাই তাদেরকে থামিয়ে দিতে ঠিক ভারত এটা করছে। যারা চাটাচাটি করে তাদের দিয়ে করাচ্ছে। ’ এর আগে গত ৬ নভেম্বর আমির হামজার কথোপকথনের একটি অডিও ফাঁসের দাবি করে ফেসবুকে পোস্ট দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
পোস্টে তিনি দাবি করেন, আমির হামজাকে ঘিরে নারীসংক্রান্ত কিছু ভিডিও ও অডিও তার কাছে এসেছে। সেগুলো ফ্যাক্টচেক করে তথ্যের সত্যতা পেয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
একই সঙ্গে আমির হামজার কথোপকথনের কিছু অংশ প্রকাশ করে অডিওর লিংক কমেন্ট বক্সে যুক্ত করার কথা তুলে ধরেন। ফাঁস হওয়া বলে দাবি করা অডিওতে এক ব্যক্তিকে ক্ষমা চাওয়া, অনুতপ্ত হওয়া এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে গিয়ে ক্ষমা চাওয়ার কথা বলতে শোনা যায়।
কথোপকথনে ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘আপনাদের ওপর আমার কোনো রাগ, ক্ষোভ, অভিমান, মানে কিছুই নেই। ওটুকু আমার শয়তানের ধোঁকায় হোক, নফসের জালে হোক, হয়ে যাওয়ার পরে আমি নিজেই অনুতপ্ত।
’ জামায়াতে ইসলামী মুফতি আমির হামজা কুষ্টিয়া।
পাঠকের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্যআপনার মন্তব্য লিখুন
আপনার ইমেইল ঠিকানাটি গোপন রাখা হবে। তারকা চিহ্নিত (*) ঘরগুলো পূরণ করা বাধ্যতামূলক।