বাংলা লাইভ নিউজ ডেস্ক: মুন্সীগঞ্জের পদ্মা সেতুর মাওয়া প্রান্তে নদীতে গোসল করতে নেমে দুই ব্যক্তি নিখোঁজ হয়েছেন। তাঁদের উদ্ধারে অভিযান চালাচ্ছে নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে পদ্মা সেতুর ৪ নাম্বার খুঁটির সামনে এ ঘটনা ঘটে। মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ আইসি মো. মালেক খসরু খান এ তথ্য নিশ্চিত করেন। নিখোঁজ দুজন হলেন- শরীফ ল্যান্ডমার্ক লিমিটেডের কর্মী মো. মারুফ (৪০) ও মো. রাসেল (৩৫)। তাঁদের বাড়ি ঢাকার খিলগাঁও ও পটুয়াখালীতে।
ফায়ার সার্ভিস জানায়, দুপুরে শরীফ ল্যান্ডমার্ক লিমিটেডের আট কর্মী পদ্মা নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে ছয়জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও নদীতে নিখোঁজ হন বাকি দুজন। খবর পেয়ে মুন্সিগঞ্জ ফায়ার স্টেশনের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। নিখোঁজ দুজনকে উদ্ধার না করা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
এ বিষয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে এবং সর্বশেষ পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। বিস্তারিত তথ্য পাওয়া মাত্রই বাংলা লাইভ নিউজে আপডেট প্রকাশ করা হবে।
তথ্যসূত্র: সংবাদ সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পাঠকের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্যআপনার মন্তব্য লিখুন
আপনার ইমেইল ঠিকানাটি গোপন রাখা হবে। তারকা চিহ্নিত (*) ঘরগুলো পূরণ করা বাধ্যতামূলক।