বাংলা লাইভ নিউজ ডেস্ক: প্রায় এক বছর নির্বাসনে থাকার পর রোববার (২৫ অক্টোবর) আকস্মিকভাবে নিজ দেশে ফিরেছেন ভেনেজুয়েলার বিরোধী নেতা ও নোবেল শান্তি পুরস্কারজয়ী মারিয়া কোরিনা মাচাদো। তার প্রত্যাবর্তনকে ঘিরে উচ্ছ্বসিত জনতার ঢল নামে।

দেশে ফিইে যুক্তরাষ্ট্র-সমর্থিত অন্তর্বর্তী সরকারের প্রতি সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি। মাচাদো রাজধানী কারাকাসের দিকে গাড়ি ও মোটরসাইকেলের বহর নিয়ে যাওয়ার সময় মহাসড়ক, টোল প্লাজা ও শহরের সড়কগুলোতে হাজার হাজার মানুষ ভেনেজুয়েলার পতাকা হাতে জড়ো হন। এ সময় তারা ‘স্বাধীনতা’ স্লোগান দেন। গুয়াকারায় এএফপির সাংবাদিকেরা দেখতে পান, একটি জনাকীর্ণ চত্বরে সমর্থকদের সঙ্গে জাতীয় সংগীতে কণ্ঠ মেলাচ্ছেন মাচাদো।

সেখানে উপস্থিত লোকজন পতাকা হাতে তার প্রত্যাবর্তন উদ্যাপন করেন। নিজের পরিচিত সাদা টি-শার্ট ও নীল জিনস পরা মাচাদো একটি গাড়ির ছাদে থাকা সানরুফ দিয়ে শরীরের ওপরের অংশ বের করে জনতার উদ্দেশে হাত নাড়েন। এ সময় এক নারী চিৎকার করে বলেন, ‘মারিয়া, আপনি যদি দেশে ফিরতে পারেন, তাহলে আমার মেয়েকেও দেশে ফিরতে হবে। ’ তিনি তার মেয়ের কথা উল্লেখ করে এ কথা বলেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে এবং সর্বশেষ পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। বিস্তারিত তথ্য পাওয়া মাত্রই বাংলা লাইভ নিউজে আপডেট প্রকাশ করা হবে।

তথ্যসূত্র: সংবাদ সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।