বাংলা লাইভ নিউজ ডেস্ক: কেবলমাত্র দল করলে ক্ষমতায় থাকা যায় না। তার প্রমাণ শেখ হাসিনা।

📌 এক নজরে মূল বিষয়:
  • •কেবলমাত্র দল করলে ক্ষমতায় থাকা যায় না।
  • •সে শুধু দলই করে নাই, রাষ্ট্রকেও দলের অঙ্গ বানিয়ে ছেড়েছিল।
  • •শুধু দল করে নাই, পুলিশকে দলের অঙ্গ বানিয়েছে।

সে শুধু দলই করে নাই, রাষ্ট্রকেও দলের অঙ্গ বানিয়ে ছেড়েছিল। শুধু দল করে নাই, পুলিশকে দলের অঙ্গ বানিয়েছে। বিভিন্ন বাহিনীকে দলের অঙ্গ বানিয়েছে।

গণমাধ্যমকে কিনে ফেলেছে। তারপরেও কিন্তু টিকে নাই। কেননা জনগণের রাজনীতি যে রাজনৈতিক দল করে না, সেই দল কখনো জনগণের মণিকোঠায় স্থান পেতে পারে না।

শুক্রবার (৬ নভেম্বর) বিকাল ৪টার দিকে বরিশালের গৌরনদী উপজেলা চত্বরে ও সকাল ১০টার দিকে আগৈলঝাড়া উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা উল্লেখ করেন। এছাড়া উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ, ভারপ্রাপ্ত সদস্য সচিব শরীফ শফিকুর রহমান স্বপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান খোকন, জেলা উত্তর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুল আলম সেন্টু।

বক্তব্য রাখেন- নারীনেত্রী তাসলিমা বেগম, উপজেলা যুবদলের সদস্য সচিব মনির হোসেন আকন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক নাসির সরদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামাল হোসেন বিপ্লব, পৌর আহ্বায়ক সরোয়ার আলম পান্নু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল গোমন্তা প্রমুখ। জহির উদ্দিন স্বপন আরও উল্লেখ করেন, ৭ নভেম্বরের জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই সঠিক রাজনীতি, আদর্শ এবং দর্শনকে আমাদের প্রত্যেকটি নেতাকর্মীর ভালো করে বুঝতে হবে।

যোগ্য নেতাদের উচিত তাদের সহকর্মীদের আদর্শ, রাজনীতি এবং দর্শন শেখানোর জন্য সময় বের করা। প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক উপদেষ্টা উল্লেখ করেন, রাজনৈতিক দলের কাজ কেবলমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য তৎপরতা হতে পারে না।

আর দল সরকারে এলে কেবলমাত্র গম-চালের তৎপরতা একটা রাজনৈতিক দলের কাজ হতে পারে না। একটি রাজনৈতিক দলকে টিকে থাকতে চাইলে তার রাজনৈতিক আদর্শ, দর্শন এবং তার রাজনৈতিক শক্তিকে সুসংহত করতে হবে।

[সম্পাদকীয় নোট: বাংলা লাইভ নিউজ বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে প্রতিবেদন পরিবেশন করে। যেকোনো নতুন তথ্য প্রাপ্তিসাপেক্ষে প্রতিবেদনটি নিয়মিত হালনাগাদ হতে পারে।]