গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে আরও আটজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মৃতদের মধ্যে দুজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা।
এ ছাড়া সিটি করপোরেশনের বাইরের এলাকাগুলোর মধ্যে রাজশাহী ও খুলনা বিভাগে দুজন করে এবং সিলেট ও বরিশাল বিভাগে একজন করে মারা গেছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৯২ হাজার ২১৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে ৮৬ হাজার ১৫২ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ হিসাব অনুযায়ী, দেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে আরও ৫ হাজার ৭৭৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
ডেঙ্গুর প্রকোপ বাড়ায় রোগী ও মৃত্যুর সংখ্যা নিয়ে উদ্বেগ বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংস এবং আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার ওপর গুরুত্ব দিচ্ছে।
পাঠকের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্যআপনার মন্তব্য লিখুন
আপনার ইমেইল ঠিকানাটি গোপন রাখা হবে। তারকা চিহ্নিত (*) ঘরগুলো পূরণ করা বাধ্যতামূলক।