বাংলা লাইভ নিউজ ডেস্ক: বিরোধের বিষয়টি নাকচ করেছেন নেতানিয়াহু, তবে জামিল কিছু বলেনি। সংগৃহীত ছবি ইরানে নতুন করে হামলার পরিকল্পনা নিয়ে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও দেশটির সেনাপ্রধান ইয়াল জামিরের মধ্যে মতবিরোধ তৈরি হয়েছে।
ইসরাইলি টেলিভিশন চ্যানেল ১২ এ খবর প্রথম প্রকাশ করে। তবে নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এ প্রতিবেদন অস্বীকার করেছেন। তবে এ বিষয়ে এখনও কিছু বলেননি ইয়াল জামির। গত রোববার প্রকাশিত ওই প্রতিবেদন সম্পর্কে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে গভীরভাবে অবগত ইসরাইলের এক জ্যেষ্ঠ কর্মকর্তা মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে বলেছেন, নেতানিয়াহু ও সেনাপ্রধানের মধ্যে বিরোধের খবরটি বিশ্বাসযোগ্য বলে মনে হচ্ছে।
ওই কর্মকর্তার মতে, প্রতিবেদনটির বিশ্বাসযোগ্যতার অন্যতম ইঙ্গিত হলো, এটি ইসরাইলের সামরিক সেন্সরের অনুমোদন নিয়ে প্রকাশিত হয়েছে। দেশটিতে জাতীয় নিরাপত্তাসংক্রান্ত সংবাদ প্রকাশের আগে সামরিক সেন্সরের অনুমোদন নিতে হয়। কর্মকর্তাটি বলেন, মঙ্গলবারের পার্লামেন্ট নির্বাচন সামনে রেখে সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা জনসাধারণের কাছে তথ্যটি প্রকাশ করা প্রয়োজন বলে মনে করেছেন। প্রতিবেদনটি মিথ্যা হলে সামরিক সেন্সর এটি প্রকাশের অনুমতি দিত না বলেও মন্তব্য করেন তিনি।
এ বিষয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে এবং সর্বশেষ পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। বিস্তারিত তথ্য পাওয়া মাত্রই বাংলা লাইভ নিউজে আপডেট প্রকাশ করা হবে।
তথ্যসূত্র: সংবাদ সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পাঠকের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্যআপনার মন্তব্য লিখুন
আপনার ইমেইল ঠিকানাটি গোপন রাখা হবে। তারকা চিহ্নিত (*) ঘরগুলো পূরণ করা বাধ্যতামূলক।