বাংলা লাইভ নিউজ ডেস্ক: কেন হারল রিপাবলিকানরা, ৪ কারণ জানালেন জেডি ভ্যান্স যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির সমর্থক হারানো ও পরাজয়ের কারণ বিশ্লেষণ করতে গিয়ে ভোটারদের প্রধান চারটি দাবির কথা তুলে ধরেছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। বুধবার (৪ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক স্ট্যাটাসে রিপাবলিকান পার্টির হারের চারটি কারণ তুলে ধরেন তিনি।
- •বুধবার (৪ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক স্ট্যাটাসে রিপাবলিকান পার্টির হারের চারটি কারণ তুলে ধরেন তিনি।
- •এক্স-এ দেওয়া এক স্ট্যাটাসে ভ্যান্স তুলে ধরেন, ট্রাম্পের হাত ছেড়ে দেওয়া ভোটারদের ফেরাতে করণীয় কী—তা জানতে সম্প্রতি একটি জরিপ চালানো হয়।
- •জেডি ভ্যান্স উল্লেখ করেন, ভোটের দিন সকাল পর্যন্ত রিপাবলিকান সমর্থক ভোটারদের উপস্থিতি আশাব্যঞ্জক মনে হলেও অভ্যন্তরীণ জরিপে পরাজয়ের আগাম সংকেত স্পষ্ট ছিল।
এক্স-এ দেওয়া এক স্ট্যাটাসে ভ্যান্স তুলে ধরেন, ট্রাম্পের হাত ছেড়ে দেওয়া ভোটারদের ফেরাতে করণীয় কী—তা জানতে সম্প্রতি একটি জরিপ চালানো হয়। ওই জরিপে ভোটারদের প্রধান চার দাবি হিসেবে উঠে এসেছে: ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধ করা, মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় কমানো, ‘আমেরিকা ফার্স্ট’ নীতি বাস্তবায়ন এবং ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক ও কৌশলগত সম্পর্কের পরিবর্তন আনা।
জেডি ভ্যান্স উল্লেখ করেন, ভোটের দিন সকাল পর্যন্ত রিপাবলিকান সমর্থক ভোটারদের উপস্থিতি আশাব্যঞ্জক মনে হলেও অভ্যন্তরীণ জরিপে পরাজয়ের আগাম সংকেত স্পষ্ট ছিল। নির্বাচনে প্রত্যাশিত ফল না পেলেও ভাইস প্রেসিডেন্ট আশা প্রকাশ করেন, ক্ষুব্ধ ভোটাররা শেষ পর্যন্ত এমন রিপাবলিকান নেতাদেরই বেছে নেবেন, যারা তাদের নীতি ও অগ্রাধিকারগুলোকে প্রাধান্য দেবে।
এদিকে মধ্যবর্তী নির্বাচনে নিজের রিপাবলিকান পার্টির পরাজয়ের পেছনে ইরান যুদ্ধেরও ভূমিকা আছে বলে স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প উল্লেখ করেন, ‘আমার মনে হয়, এর একটি অংশ ছিল ইরান।
তবে একই সঙ্গে মানুষ ইরানের ক্ষেত্রে আমি যা করেছি, তার গুরুত্বও বুঝতে পেরেছে। ’ অর্থাৎ যুদ্ধের কারণে ভোটারদের অসন্তোষের বিষয়টি স্বীকার করলেও ইরানকে ঘিরে নিজের পদক্ষেপের পক্ষে সাফাই দিয়েছেন তিনি।
ভরাডুবির পর ডেমোক্র্যাটদের প্রশংসায় ট্রাম্প, পরাজয়ের জন্য দায়ী করলেন ইরান যুদ্ধকে নির্বাচনি প্রচারণার বেশির ভাগ সময় ডেমোক্র্যাটদের কমিউনিস্ট থেকে শুরু করে ইসলামপন্থি হিসেবে আখ্যায়িত করেছিলেন ট্রাম্প। সে তুলনায় নির্বাচনের পর প্রতিদ্বন্দ্বীদের এমন প্রশংসা তার জন্য বেশ ব্যতিক্রমী।
পাঠকের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্যআপনার মন্তব্য লিখুন
আপনার ইমেইল ঠিকানাটি গোপন রাখা হবে। তারকা চিহ্নিত (*) ঘরগুলো পূরণ করা বাধ্যতামূলক।