বাংলা লাইভ নিউজ ডেস্ক: কুমিল্লায় সাবেক ছাত্রদল নেতাসহ মদপানে দুই যুবকের মৃত্যু কুমিল্লার দেবিদ্বারে মদপানে অসুস্থ হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চারজন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।
তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ঘটনার পর ফেসবুকে ‘স্ট্রোকে মৃত্যু’ বলে প্রচার চালানো হলেও বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঘটনাটি প্রকাশ পাওয়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ২২ অক্টোবর দিবাগত রাতে দেবিদ্বার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের গুনাইঘর উত্তর পাড়ার ধান্নারপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন দেবিদ্বার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের গুনাইঘর উত্তর পাড়ার ধান্নারপাড় এলাকার বাচ্চু মিয়ার ছেলে মো. সালাউদ্দিন (৩২) এবং উপজেলার হাপুড়খাড়া গ্রামের আলম মিয়ার ছেলে বাসার খান (৩১)।
মো. সালাউদ্দিন কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সদস্য ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, গত ২২ অক্টোবর রাতে দেবিদ্বার উপজেলার ধান্নারপাড় এলাকায় নাঈমের মামার বাড়িতে সালাউদ্দিন ও বাসার খানসহ কয়েকজন এক সঙ্গে মদপান করেন। এর কিছুক্ষণ পরই তারা অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসার জন্য তাদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়।
এ বিষয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে এবং সর্বশেষ পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। বিস্তারিত তথ্য পাওয়া মাত্রই বাংলা লাইভ নিউজে আপডেট প্রকাশ করা হবে।
তথ্যসূত্র: সংবাদ সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পাঠকের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্যআপনার মন্তব্য লিখুন
আপনার ইমেইল ঠিকানাটি গোপন রাখা হবে। তারকা চিহ্নিত (*) ঘরগুলো পূরণ করা বাধ্যতামূলক।