বাংলা লাইভ নিউজ ডেস্ক: বর্তমানে দল ক্ষমতায়, আপনারা নিরাপদে আওয়ামী পুনর্বাসন করতেছেন, তাহলে আমার ভাগটা দিয়া দিয়েন, যেহেতু দলে ইনভেস্ট করছি, এখন তো আমার প্রাপ্য আমাকে বুঝাইয়া দিয়েন। অন্যদিকে, আওয়ামী লীগ শাসনামলে প্রভাব খাটিয়ে নানান হেনস্থা করার অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দা মুহিত আহমেদসহ একাধিক ভুক্তভোগীরা।

শেখ সাইফুল আলম সিদ্দিকী ও তাঁর সহোদরদের বিগত দিনের বিতর্কিত রাজনৈতিক কর্মকাণ্ডের ক্ষোভ জানিয়েছেন তারা। মুহিত আহমেদ বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সাইফুল আলম সিদ্দিকী ও তার ভাইয়েরা দলীয় প্রভাব খাটিয়ে এলাকায় ব্যাপক তাণ্ডব চালিয়েছেন। বিশেষ করে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের সময় নিজেদের আওয়ামী লীগ কার্যালয়ে অগ্নিসংযোগের নাটক সাজিয়ে মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের করা হয়, যার মাধ্যমে তৎকালীন স্থানীয় বিএনপি ও জামায়াতের অসংখ্য নেতাকর্মীকে চরম হয়রানি করা হয়েছিল। এই ঘটনায় সাইফুল আলম সিদ্দিকী ও তাঁর ভাই বদরুল আলম নানু সরাসরি জড়িত ছিলেন।

একই কথা জানান ভাটেরা ইউনিয়নের বাসিন্দা বাপন মিয়া, জগলু মিয়া, সালাহ উদ্দিনসহ একাধিক বিএনপি-জামায়াতের কর্মীরাও। নাম প্রকাশ্যে অনিচ্ছুক উপজেলা বিএনপির এক নেতা জানান, বিগত সরকারের আমলে সাইফুল আলম সিদ্দিকী ও তার ভাইদের বেপরোয়া তাণ্ডব, দাপট ও নানা অপকর্মের কারণে ভাটেরা ইউনিয়নের সাধারণ মানুষ অতিষ্ঠ ছিল। এমন একজন বিতর্কিত ব্যক্তিকে আমাদের এমপির উপস্থিতিতে বিএনপিতে পুনর্বাসনের প্রক্রিয়ায় সাধারণ নেতাকর্মীদের মাঝে অসন্তোষ বিরাজ করছে। অন্যদিকে, আওয়ামী লীগ শাসনামলে প্রভাব খাটিয়ে নানান হেনস্থা করার অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দা মুহিত আহমেদসহ একাধিক ভুক্তভোগীরা।

এ বিষয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে এবং সর্বশেষ পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। বিস্তারিত তথ্য পাওয়া মাত্রই বাংলা লাইভ নিউজে আপডেট প্রকাশ করা হবে।

তথ্যসূত্র: সংবাদ সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।