বাংলা লাইভ নিউজ ডেস্ক: শাড়িকাণ্ড ঘিরে আবারও আলোচনায় অভিনেত্রী তানজিন তিশা। ৭৫ হাজার টাকা দামের শাড়ি নিয়ে করা মামলার পর মামলা প্রত্যাহারে হুমকি দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে নতুন মামলা হয়েছে।

এর রেশ না কাটতেই মামলার বাদী সানায়া চৌধুরীর সঙ্গে তার একটি ফোনালাপ ফাঁস হয়েছে। এ নিয়ে বিনোদন অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। পাঠকদের জন্য অডিও রেকর্ডের কথোপকথন হুবহু তুলে ধরা হলো। তানজিন তিশা: সানায়া আপু, তোমার কোন শাড়ির জন্য আমাকে ফোন দিচ্ছে মানুষজন।

সানায়া চৌধুরী: না, শুধুমাত্র আমার জুটনের ফোন দেওয়ার কথা তোমাকে। তানজিন তিশা: আচ্ছা, দুইজন দিয়েছে অলরেডি। সানায়া চৌধুরী: ওই যে হোয়াইট কালারের শাড়ি। তুমি যেটা মনে হয় গত বছর, চিটাগাংয়ে পড়ার জন্য নিয়েছিলে ওটা।

এ বিষয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে এবং সর্বশেষ পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। বিস্তারিত তথ্য পাওয়া মাত্রই বাংলা লাইভ নিউজে আপডেট প্রকাশ করা হবে।

তথ্যসূত্র: সংবাদ সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।