বাংলা লাইভ নিউজ ডেস্ক: হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি এক সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলিতে কমেছে দেশি পেঁয়াজের দাম। কেজিপ্রতি প্রকারভেদে ৮ থেকে ১০ টাকা কমে বর্তমানে দেশি পেঁয়াজ ৩৫ থেকে ৩৬ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
- •হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি এক সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলিতে কমেছে দেশি পেঁয়াজের দাম।
- •কেজিপ্রতি প্রকারভেদে ৮ থেকে ১০ টাকা কমে বর্তমানে দেশি পেঁয়াজ ৩৫ থেকে ৩৬ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
- •যা গত এক সপ্তাহ পূর্বে বিক্রি হয়েছিল ৪০ থেকে ৪৫ টাকা কেজি দরে।
যা গত এক সপ্তাহ পূর্বে বিক্রি হয়েছিল ৪০ থেকে ৪৫ টাকা কেজি দরে। দেশি মুড়িকাটা পেঁয়াজ ওঠার কারণে এবং দেশি পেঁয়াজের মজুদ পর্যাপ্ত থাকার কারণে দাম কমেছে বলে নিশ্চিত করেছেন খুচরা বিক্রেতারা।
দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে। পেঁয়াজ বিক্রেতা শাকিল মাহমুদ তুলে ধরেন, গত এক সপ্তাহ থেকে দেশি পেঁয়াজের দাম অনেকটাই কমেছে।
মোকামে দাম কমার কারণে তারা কম দামে বিক্রি করছেন। দাম কমার কারণে আগের থেকে ক্রেতাও বৃদ্ধি পেয়েছে। পেঁয়াজ বিক্রেতারা কম দামে কিনে কম দামেই বিক্রি করছেন।
যেহেতু দেশি মুড়িকাটা পেঁয়াজ উঠতে শুরু করেছে সেই জন্য এখন আর শুকনো পেঁয়াজের দাম বৃদ্ধি পাবে না বলেও তুলে ধরেন তিনি।
পাঠকের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্যআপনার মন্তব্য লিখুন
আপনার ইমেইল ঠিকানাটি গোপন রাখা হবে। তারকা চিহ্নিত (*) ঘরগুলো পূরণ করা বাধ্যতামূলক।