বাংলা লাইভ নিউজ ডেস্ক: নাসীরুদ্দীন পাটওয়ারী উল্লেখ করেন, ‘আমরা কোন সরকারেরও টাকা খাই না। বিরোধী দলেরও কোন টাকা খাই না।

📌 এক নজরে মূল বিষয়:
  • •নাসীরুদ্দীন পাটওয়ারী উল্লেখ করেন, ‘আমরা কোন সরকারেরও টাকা খাই না।
  • •বিরোধী দলেরও কোন টাকা খাই না।
  • •আমরা এখানে জনগণের ট্যাক্সের টাকা পড়াশোনা করেছি।

আমরা এখানে জনগণের ট্যাক্সের টাকা পড়াশোনা করেছি। বাংলাদেশের মাটিতে বসবাস করি। এখানের পানি, বায়ুতে চলাফেরা করি।

ফলে এটার প্রতি যে রেসপন্সিবিলিটি আমরা এর কাছে দায়বদ্ধ। আর কারো কাছে দায়বদ্ধতার সুযোগ নাই আমাদের। ’ তিনি উল্লেখ করেন, ঘুমের মধ্যে স্বপ্ন দেখেন। বাংলাদেশের বিরোধীদলীয় এই জোট ভাঙবে না। এই জোট ইনশাআল্লাহ ভবিষ্যতে তারেক রহমানকে পদত্যাগ করিয়েই তারপরে ক্ষান্ত হবে। কারণ আমরা এক দফার দিকে যাচ্ছি। ’ তিনি আরও উল্লেখ করেন, ‘আমাদের সামনে নতুন একটি বড় সংগ্রাম শুরু হচ্ছে। এটা বাংলাদেশের মানুষের সামনে স্পষ্ট। এখন বলবে কোথায় সমঝোতা হয়েছে। গতকালকে বিএনপির একজন স্থায়ী কমিটির সদস্য বক্তব্য দেন নাই। স্পষ্ট ব্যক্ত করেছেন না যে আমাদের ভাইরা হলো আওয়ামী লীগ থেকে টাকা নিয়ে তাদেরকে মামলা থেকে বের করে দিচ্ছে। এটা তো বিএনপির স্থায়ী কমিটির প্রধানমন্ত্রীর যিনি রাজনৈতিক উপদেষ্টা তার তার মুখ থেকে আমরা কথাটা পেয়েছি। ফলে তো সরকার আওয়ামী লীগের সাথে যে আতাতে আছে এটা বাংলাদেশে সূর্যের মত পরিষ্কার হয়ে গিয়েছে।

[সম্পাদকীয় নোট: বাংলা লাইভ নিউজ বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে প্রতিবেদন পরিবেশন করে। যেকোনো নতুন তথ্য প্রাপ্তিসাপেক্ষে প্রতিবেদনটি নিয়মিত হালনাগাদ হতে পারে।]