বাংলা লাইভ নিউজ ডেস্ক: ইউপি নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১৫ কিশোরগঞ্জের হোসেনপুরে আধিপত্য বিস্তার ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
রোববার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার জিনারী ইউনিয়নের হাজীপুর বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক চেয়ারম্যান আবদুল কুদ্দুছ ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. আজহারের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। আধিপত্য বিস্তার ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়াকে কেন্দ্র করে এ বিরোধের সূত্রপাত। এর জের ধরে রোববার দুপুরে দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষ হয়।
এ সময় উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান। এতে অন্তত ১৫ জন আহত হন। সংঘর্ষের পর পর্যটকশূন্য সাজেক, ফাঁকা ১৩৫ রিসোর্ট-কটেজ জিনারী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম রহিদ বলেন, সাবেক চেয়ারম্যান আবদুল কুদ্দুছ ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. আজহারের সমর্থকদের মধ্যে নির্বাচনকেন্দ্রিক বিরোধ ও আধিপত্য বিস্তার নিয়ে বেশ কিছুদিন ধরে দ্বন্দ্ব চলছে। রোববার দুপুরে হঠাৎ করেই দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
এ বিষয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে এবং সর্বশেষ পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। বিস্তারিত তথ্য পাওয়া মাত্রই বাংলা লাইভ নিউজে আপডেট প্রকাশ করা হবে।
তথ্যসূত্র: সংবাদ সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পাঠকের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্যআপনার মন্তব্য লিখুন
আপনার ইমেইল ঠিকানাটি গোপন রাখা হবে। তারকা চিহ্নিত (*) ঘরগুলো পূরণ করা বাধ্যতামূলক।