বাংলা লাইভ নিউজ ডেস্ক: নিজের ছোট্ট একটি দোকান, আয়ও সীমিত। তবু অসহায় পাগলদের সেবায় পিছপা হন না রায়হানুর রহমান কাজল।

কখনো গোসল করিয়ে দেন, কখনো কেটে দেন হাত-পায়ের নখ, আবার কখনো নিজের হাতে তুলে দেন খাবার। বিনিময়ে কোনো প্রত্যাশা নেই তার। এসব মানুষের পাশে দাঁড়িয়েই খুঁজে পান মনের তৃপ্তি। এভাবেই প্রায় ২১ বছর ধরে পাগলদের সেবা করে যাচ্ছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার রায়হানুর রহমান কাজল (৩৯)।

কাজল উপজেলার নাজিমখান ইউনিয়নের বেটুবাড়ি গ্রামের মৃত গমির উদ্দিন আহমেদ ও শাহের বানুর ছেলে। নাজিমখান বাজারে তার ছোট্ট একটি ভুসির দোকান রয়েছে। সেখানে ভুসি, মাছের খাদ্য ও ওষুধ বিক্রি করেই চলে তার সংসার। সীমিত আয়ের মধ্যেও পাগলদের জন্য প্রতি মাসে নিজের পকেট থেকে ব্যয় করেন প্রায় তিন হাজার টাকা।

এ বিষয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে এবং সর্বশেষ পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। বিস্তারিত তথ্য পাওয়া মাত্রই বাংলা লাইভ নিউজে আপডেট প্রকাশ করা হবে।

তথ্যসূত্র: সংবাদ সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।