বাংলা লাইভ নিউজ ডেস্ক: চট্টগ্রাম থেকে নতুন কেনা মাছ ধরার লালবোট নিয়ে হাতিয়ায় ফেরার পথে কার্গো জাহাজের ধাক্কায় মেঘনা নদীতে বোটটি ডুবে গেছে। এ ঘটনায় বোটে থাকা তিন জেলের মধ্যে একজন প্রাণে বেঁচে ফিরলেও নিখোঁজ রয়েছেন হাতিয়ার দুই জেলে।

নিখোঁজদের উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে নৌ পুলিশ। সোমবার (২৬ অক্টোবর) বিকেলে দুর্ঘটনা থেকে বেঁচে ফেরা জেলে কামাল উদ্দিনের সঙ্গে যোগাযোগ করলে তিনি এ তথ্য নিশ্চিত করেন। এর আগে, রোববার রাত ৪টার দিকে চট্টগ্রামের আকমল আলী ঘাটসংলগ্ন মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ দুই জেলে হলেন—নোয়াখালীর হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মিরাজ উদ্দিন ও শরীফ উদ্দিন।

তাদের নিখোঁজের খবরে পরিবার ও স্বজনদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে। দুর্ঘটনা থেকে বেঁচে ফেরা জেলে কামাল উদ্দিন জানান, চার দিন আগে মাছ ধরার কাজে ব্যবহারের জন্য একটি লালবোট কিনতে তারা চট্টগ্রামের বন্দরটিলা এলাকায় যান। বোটটি কেনার পর রোববার রাতে সেটি নিয়ে হাতিয়ার উদ্দেশে রওনা হন তারা। পথে আকমল আলী ঘাটসংলগ্ন মেঘনা নদীতে পৌঁছালে বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়।

এ বিষয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে এবং সর্বশেষ পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। বিস্তারিত তথ্য পাওয়া মাত্রই বাংলা লাইভ নিউজে আপডেট প্রকাশ করা হবে।

তথ্যসূত্র: সংবাদ সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।