বাংলা লাইভ নিউজ ডেস্ক: বিচারক হওয়ার স্বপ্নে বাধা দারিদ্র্য বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি এইচএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেছে নাটোরের বড়াইগ্রাম উপজেলার শিক্ষার্থী সুমনা খাতুন। নুন আনতে পান্তা ফুরানোর সংসার।
- •বিচারক হওয়ার স্বপ্নে বাধা দারিদ্র্য বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি এইচএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেছে নাটোরের বড়াইগ্রাম উপজেলার শিক্ষার্থী সুমনা খাতুন।
- •নুন আনতে পান্তা ফুরানোর সংসার।
- •প্রতিটি ভোর শুরু হয় বেঁচে থাকার লড়াই দিয়ে।
প্রতিটি ভোর শুরু হয় বেঁচে থাকার লড়াই দিয়ে। এমন প্রতিকূলতার মধ্যেও দারিদ্র্যকে জয় করে এইচএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেছে নাটোরের বড়াইগ্রাম উপজেলার মেধাবী শিক্ষার্থী সুমনা খাতুন।
তার এই সাফল্যে পরিবারে আনন্দের পাশাপাশি এখন দেখা দিয়েছে দুশ্চিন্তা। কারণ, উচ্চশিক্ষা অর্জন করে বিচারক হওয়ার স্বপ্ন দেখলেও টাকার অভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া নিয়ে অনিশ্চয়তায় দেখা দিয়েছে সে।
সুমনা উপজেলার দোগাছি গ্রামের দরিদ্র ভ্যানচালক আব্দুর রাহিম বিশ্বাস ও গৃহিণী তাহমিনা খাতুনের দ্বিতীয় মেয়ে। সে ধানাইদহ খলিশাডাঙ্গা ডিগ্রি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ সম্পন্ন হয়েছে।
পাঁচ সদস্যের এই পরিবারে প্রতিদিনের খাবারের জোগান দেওয়াই যেন একেকটি যুদ্ধ। বাবা দিনভর ভ্যান চালিয়ে যা আয় করেন, তা দিয়ে কোনোমতে সংসার চলে।
অন্যদিকে, মা হিসাব করে সংসারের খরচ সামলান। এমন অভাবের সংসারে তিন ছেলেমেয়ের পড়াশোনার ব্যয় বহন করাও পরিবারের জন্য বড় চ্যালেঞ্জ।
এ ছাড়া দুই বোনের স্বপ্নপূরণের পথে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন প্রতিবেশী মাইনুল ইসলাম। অভিভাবকের মতো পাশে থেকে তিনি তাদের পড়াশোনা চালিয়ে যেতে উৎসাহ ও সহযোগিতা দিয়ে আসছেন।
তবে আনন্দের পাশাপাশি পরিবারটির সামনে এখন বড় দুশ্চিন্তা হয়ে দাঁড়িয়েছে উচ্চশিক্ষার ব্যয়। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি, আবেদন ফি, ভর্তি ও আবাসন খরচ কীভাবে জোগাড় হবে, তা নিয়ে উদ্বিগ্ন পরিবারের সদস্যরা।
ভ্যান চালিয়ে বাবার সামান্য আয়ে সংসার চালানোই যেখানে কঠিন, সেখানে মেয়ের উচ্চশিক্ষার ব্যয় বহন করা প্রায় অসম্ভব। বিচারক হওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে চায় সুমনা।
কিন্তু আর্থিক সংকটের কারণে তার সেই স্বপ্ন যেন থেমে না যায়—এমনটাই প্রত্যাশা পরিবার ও এলাকাবাসীর। নাটোর এইচএসসি পরীক্ষার ফল ২০২৬ এইচএসসি পরীক্ষা।
পাঠকের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্যআপনার মন্তব্য লিখুন
আপনার ইমেইল ঠিকানাটি গোপন রাখা হবে। তারকা চিহ্নিত (*) ঘরগুলো পূরণ করা বাধ্যতামূলক।