বাংলা লাইভ নিউজ ডেস্ক: ফেইসবুকে অবমাননাকর বক্তব্যের ৮ দিন পর গাইবান্ধায় শহীদ মিনার ভাঙচুর গাইবান্ধা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে শহীদ মিনার ভাঙার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির প্রশিক্ষক মো. আহসান হাবীবের বিরুদ্ধে। এ ঘটনার মাত্র ৮ দিন আগে তিনি শহীদ মিনারের ওপর উঠে ফেসবুক লাইভে অবমাননাকর বক্তব্য দেন।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরের দিকে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভেতরে অবস্থিত শহীদ মিনারটির ইটের অবকাঠামো ভাঙেন ওই শিক্ষক। পরে স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে তিনি পালিয়ে যান। এ ঘটনার পর থেকেই স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং এর সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. মাহবুবার রহমান সাংবাদিকদের বলেন, অভিযুক্ত প্রশিক্ষক মোহাম্মদ আহসান হাবীব গত ১৮ অক্টোবর ফেসবুক লাইভে শহীদ মিনারের ওপর উঠে অবমাননাকর বক্তব্য ও লাথি মারেন, যার ভিডিও প্রমাণ তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে রয়েছে। ঘটনায় দাপ্তরিক পরামর্শে একটি অভিযোগপত্র পাঠানোর পাশাপাশি গত ১৯ আগস্ট গাইবান্ধা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। নারায়ণগঞ্জে আলোচিত স্ত্রী ও সন্তান হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড অধ্যক্ষ আরও বলেন, রোববার থানা থেকে তদন্ত কর্মকর্তা এসে সাক্ষাৎ করার পর, সোমবার সকালে তিনি আরও উগ্র আচরণ করেন এবং পরে দুপুরের দিকে ইনস্টিটিউটের শহীদ মিনারের মাঝের একটি পিলারের নিচের বেশ কিছু টাইলস ভেঙে ফেলেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক ও প্রশিক্ষণ উইংয়ের পরিচালককে জানানো হয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে এবং সর্বশেষ পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। বিস্তারিত তথ্য পাওয়া মাত্রই বাংলা লাইভ নিউজে আপডেট প্রকাশ করা হবে।
তথ্যসূত্র: সংবাদ সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পাঠকের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্যআপনার মন্তব্য লিখুন
আপনার ইমেইল ঠিকানাটি গোপন রাখা হবে। তারকা চিহ্নিত (*) ঘরগুলো পূরণ করা বাধ্যতামূলক।