বাংলা লাইভ নিউজ ডেস্ক: ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কার মধ্যে ইরানের কট্টরপন্থি রাজনৈতিক গোষ্ঠী প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের বিরুদ্ধে অবস্থান জোরদার করেছে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিরোধিতা করে দেশটির পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) থেকে বেরিয়ে আসার উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে তারা। ‘ফ্রন্ট অব ইসলামিক রেভল্যুশন স্ট্যাবিলিটি’ নামে পরিচিত কট্টরপন্থি রাজনৈতিক গোষ্ঠী পায়দারি ফ্রন্ট ইরানের পার্লামেন্ট ও সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলকে এনপিটি থেকে প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করার আহ্বান জানিয়েছে। এই উদ্যোগকে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির পথে এগিয়ে যাওয়ার আহ্বান হিসেবে দেখা হচ্ছে। পায়দারি ফ্রন্ট বলেছে, এ ধরনের সামরিক উদ্যোগ ‘যত দ্রুত সম্ভব’ নেওয়া উচিত।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টার অভিযোগ তুলে যুক্তরাষ্ট্র ও ইসরাইল দেশটিতে হামলা শুরু করে। এরপর থেকেই ওয়াশিংটনের বিরুদ্ধে ইরানের কট্টরপন্থীদের বক্তব্য আরও কঠোর হয়েছে। যুদ্ধের ফলে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। ক্ষেপণাস্ত্র ও বিমান হামলায় ইরান এবং আরব দেশগুলোর অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে এবং সর্বশেষ পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। বিস্তারিত তথ্য পাওয়া মাত্রই বাংলা লাইভ নিউজে আপডেট প্রকাশ করা হবে।
তথ্যসূত্র: সংবাদ সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পাঠকের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্যআপনার মন্তব্য লিখুন
আপনার ইমেইল ঠিকানাটি গোপন রাখা হবে। তারকা চিহ্নিত (*) ঘরগুলো পূরণ করা বাধ্যতামূলক।