বাংলা লাইভ নিউজ ডেস্ক: বাংলাদেশে জঙ্গি হামলা কিংবা আ.লীগের মিছিল নয় ভিডিওটি আসলে ভারতের একটি উৎসবের ‘অলরেডি খেলা শুরু হয়ে গেছে। কর্মসূচিতে বাধা এলে রাজপথে ঐক্যবদ্ধ অবস্থানের মাধ্যমেই তার জবাব দিতে হবে।
কাফনের কাপড় পরে আওয়ামীলীগের বিক্ষোভ মশাল মিছিল। ’ এ ধরনের ক্যাপশনে একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে। তবে পোর্টালের যাচাইয়ে দাবিগুলোর কোনোটির সত্যতা পাওয়া যায়নি। বরং ভারতের একটি ধর্মীয় উৎসবে সংঘর্ষের ঘটনার ভিডিও এটি।
এছাড়াও, একই ভিডিও ‘সোনার বাংলাদেশ এভাবে জঙ্গি সন্ত্রাসীদের হাতে ধ্বংস হচ্ছে’ দাবিতেও প্রচার করতে দেখা গেছে। তবে প্রচারিত ভিডিওটির বিভিন্ন গুরুত্বপূর্ণ ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে টাইমস অব ইন্ডিয়ায় সহ একাধিক ভারতীয় মিডিয়ায় প্রকাশিত এ সম্পর্কিত প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, গত ২১ অক্টোবর ভারতের অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলায় ঐতিহ্যবাহী বন্নি উৎসব চলাকালে ভয়াবহ সংঘর্ষের ঘটনা এটি। এতে পোথু রাজু (৩২) একজন ভক্ত মারা যান এবং ৬০ জনেরও বেশি আহত হয়।
এ বিষয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে এবং সর্বশেষ পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। বিস্তারিত তথ্য পাওয়া মাত্রই বাংলা লাইভ নিউজে আপডেট প্রকাশ করা হবে।
তথ্যসূত্র: সংবাদ সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পাঠকের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্যআপনার মন্তব্য লিখুন
আপনার ইমেইল ঠিকানাটি গোপন রাখা হবে। তারকা চিহ্নিত (*) ঘরগুলো পূরণ করা বাধ্যতামূলক।