বাংলা লাইভ নিউজ ডেস্ক: ছাগল খুঁজতে গিয়ে বাঘের হামলায় আহত ৩, বিজিবির ফাঁকা গুলি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তে বাঘের হামলায় নারীসহ তিনজন আহত হয়েছেন। এ সময় বাঘটি তাড়াতে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল ৯০৫ নম্বর পিলারসংলগ্ন সীমান্তে এ ঘটনা ঘটে। বাঘের আক্রমণে গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত ব্যক্তিরা হলেন হাতীবান্ধার গোতামারী ইউনিয়নের আমঝোল গ্রামের শরিফা বেগম (৩৪), একই এলাকার নজরুল ইসলাম ও আফসার আলী। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে আমঝোল এলাকার শরিফা বেগম ধানক্ষেতে ছাগল খুঁজতে যান।

সীমান্তের কাছাকাছি পৌঁছালে তিনি দেখতে পান, একটি বাঘ ছাগলকে আক্রমণ করছে। এ সময় শরিফা বেগম ভয়ে চিৎকার শুরু করলে বাঘটি তাকে আক্রমণ করে। শরিফার চিৎকার শুনে আশপাশের লোকজন লাঠিসোঁটা নিয়ে দ্রুত ছুটে আসেন। এ সময় বাঘটি ক্ষিপ্ত হয়ে স্থানীয়দের ওপরও চড়াও হয় এবং তিনজনকে আহত করে।

এ বিষয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে এবং সর্বশেষ পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। বিস্তারিত তথ্য পাওয়া মাত্রই বাংলা লাইভ নিউজে আপডেট প্রকাশ করা হবে।

তথ্যসূত্র: সংবাদ সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।