বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় এ কথা জানান তিনি।

তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রের অপূরণীয় ক্ষতি হয়েছে।’

মো. সাহাবুদ্দিন বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারবর্গ ও অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জানান।

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন দেশবাসীকে মরহুমার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে তাঁর জন্য দোয়া ও প্রার্থনা করার আহ্বান জানান ।

উল্লেখ্য যে, আজ ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।