লোহাগড়া (নড়াইল)  প্রতিনিধি 
 
নড়াইলের সিনিয়র আইনজীবী, সাংবাদিক, সমাজকর্মী ও কলামিস্ট আব্দুস  সালাম খানের 
দ্বিতীয় প্রকাশনা ‘লোহাগড়ার ঐতিহ্য ও দর্শনীয় স্থান’ নামক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। 
 
শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১১ টায়
লোহাগড়া সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এস হায়াতুজ্জামানের সভাপতিত্বে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক প্রভাতফেরী পত্রিকার সম্পাদক ও প্রেসক্লাব যশোরের সাবেক সভাপতি ফকির শওকত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাংবাদিক অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু।
 
বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী, সাংবাদিক আব্দুস  সালাম খান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক আবু আব্দুল্লাহ, বেলাল সানি, কমরেড হারুন, ইতনা স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক মদন মোহন ভদ্র।  
 
এ ছাড়াও বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার অর্ধশত গণ্যমান্য  ব্যক্তি  উপস্থিত ছিলেন।
 
অনুষ্ঠানে বক্তারা লেখকের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং আগামীতে আরও সুন্দর সুন্দর লেখার আশাবাদ ব্যক্ত  করেন।
 
রূপক মুখার্জি 
২৮/১২/২৫.