যদি প্রাপ্য সম্মান দেওয়া হয় তাহলে ইউক্রেনের পর রাশিয়া আর কোনো যুদ্ধ করবে না বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়া ইউরোপের অন্যান্য দেশের বিরুদ্ধে যুদ্ধের পরিকল্পনা করছে— এমন দাবিকে ‘ননসেন্স’ হিসেবে অভিহিত করেছেন তিনি।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বছরের শেষ ব্রিফিংয়ে উপস্থিত হন পুতিন। সেখানে বিবিসির সাংবাদিক তাকে জিজ্ঞেস করেন ‘অন্য কোথাও রাশিয়া আর বিশেষ সামরিক অভিযান (যুদ্ধ)’ চালাবে কি না।
জবাবে পুতিন বলেন, “যদি আপনারা আমাদের সম্মান করেন তাহলে আর কোনো অভিযান হবে না। আমরা যেমনটা আপনাদের সম্মান করার চেষ্টা করছি, আপনারাও যদি এমন সম্মান করেন তাহলে আর অভিযান হবে না।”
এরআগে গত সপ্তাহে রুশ প্রেসিডেন্ট জানান, রাশিয়া ইউরোপের বিরুদ্ধে কোনো যুদ্ধের পরিকল্পনা করছে না। কিন্তু যদি যুদ্ধ বাঁধে তাহলে লড়াই করতে রাশিয়া প্রস্তুত আছে।
এছাড়া তিনি শর্ত দেন “যদি ন্যাটোর পূর্বাঞ্চলীয় সম্প্রসারণ নিয়ে ইউরোপ কোনো প্রতারণা না করে তাহলে আমরা যুদ্ধ করব না।”
সূত্র: বিবিসি















