রাজধানীর একটি হোস্টেল থেকে এনসিপির নেত্রী জান্নাতারা রুমির (৩০) মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে ঝিগাতলা কাঁচাবাজার সংলগ্ন ২৫/৭/১ নাম্বার হোল্ডিংয়ের জান্নাতি ছাত্রী হোস্টেলের ৫ম তলার একটি কক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়।

হাজারীবাগ থানার এসআই মতিউর রহমান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জান্নাতারার দুটি বিয়ে হয়েছিল এবং দুটিতেই ডিভোর্স হয়েছে। সে পড়াশোনা করতো না এবং এনসিপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিল বলে শোনা যাচ্ছে, তবে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

জানা যায়, জান্নাতারা রুমির পিতার নাম মো. জাকির হোসেন এবং তার গ্রামের বাড়ি নওগাঁ জেলার নাজিরপুর থানার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং হাজারীবাগ থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।