ভারতীয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি বুধবার (১৭ ডিসেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন। ছবিগুলোতে তাকে হালকা ধূসর রঙের নকশা করা শাড়িতে দেখা গেছে। অভিনেত্রী ছবিগুলোর ক্যাপশনে লিখেছেন, ‘একটু উষ্ণতার জন্য।’

সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল প্রসঙ্গে এর আগেও নিজের অবস্থান স্পষ্ট করেছেন স্বস্তিকা। একবার লিখেছিলেন, ‘জেঠুমার্কা লোকজন এসে আমাকে বুড়ি বলবে। যারা কচি বয়সে নির্লজ্জ, তারা বুড়ি হয়েও নির্লজ্জ থাকবে।’

৪৫ বছর বয়সী এই অভিনেত্রী পর্দার বাইরেও তার পোশাক-ভাবনায় বরাবরই সাহসী। শাড়ি হোক কিংবা ওয়েস্টার্ন- সব ধরনের পোশাকেই তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন। তবে খোলামেলা পোশাকে হাজির হলে মাঝেমধ্যেই কটাক্ষ আর ট্রলের মুখে পড়তে হয় তাকে।