২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ফিফার ‘সবার জন্য বিশ্বকাপ’ স্বপ্ন এখন অনেক দেশর সমর্থকরের কাছে দুরূহ হয়ে উঠছে। টিকিটের দাম প্রকাশের পর দেখা গেছে, মাঠে খেলা দেখতে সাধারণ মানুষের মাসিক আয়ের তুলনায় খরচ অনেক বেশি হয়ে গেছে।

ফুটবল সাপোর্টার্স অ্যাসোসিয়েশন এই দামকে ‘হাস্যকর অপমান’ হিসেবে অভিহিত করেছে। অনেকে জানাচ্ছেন, ছোট দেশের সমর্থকদের জন্য গ্রুপ ম্যাচের টিকিটের দাম গড় মাসিক আয়ের চেয়ে বেশি, শুধুমাত্র যাতায়াত ও থাকার খরচ বাদে।

ফিফা গত বৃহস্পতিবার ২০২৬ বিশ্বকাপের টিকিট মূল্যের ঘোষণা দেয়। দেখা যাচ্ছে, গ্রুপ পর্বের টিকিটের দাম ২০২২ কাতার বিশ্বকাপের তুলনায় তিন গুণ পর্যন্ত বেড়েছে। ফাইনালের টিকিটের সস্তা ক্যাটাগরির দাম ৩,১১৯ পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ লাখ ৬৭ হাজার টাকা।

ছোট দেশগুলোর আবস্থা সবচেয়ে খারাপ। যেমন হাইতির গড় মাসিক আয় মাত্র ১৪৭ ডলার হলেও সেখানে বিশ্বকাপে প্রথম ম্যাচের সস্তা টিকিটের দাম ১৮০ ডলার, যা প্রায় ২০ হাজার টাকা। তিনটি ম্যাচের টিকিট কিনতে হলে খরচ হবে ৬২৫ ডলার বা ৬৯ হাজার টাকা।

অন্যদিকে ঘানার গড় মাসিক আয় ২৫৪ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৮ হাজার টাকা। ঘানার সমর্থক জোজো কোয়ানসাহ জানিয়েছেন, এই টিকিট মূল্যের কারণে অনেক সমর্থক তাদের পরিকল্পনা বাতিল করতে বাধ্য হচ্ছেন।

ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ২০১৭ সালে বিশ্বকাপের দলে সম্প্রসারণের সময় বলেছিলেন, ফুটবল বৈশ্বিক খেলা। কিন্তু বর্তমানে এর টিকিটের দাম অনেকের জন্য হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে।

বড় ফুটবল শক্তিগুলোর সমর্থকদের জন্যও বিশ্বকাপ দেখার বিষয়টি সহজ নয়। প্রথম ম্যাচ থেকে ফাইনাল পর্যন্ত টিকিটের ন্যূনতম খরচ হবে ৫,২০০ পাউন্ড, যা বাংলাদেশি টাকায় প্রায় ৭ লাখ ৮০ হাজার টাকা।

দীর্ঘমেয়াদী ভ্রমণের জন্য খরচ আরও বাড়বে, কারণ ফ্লাইটের দাম ম্যাচের সময়েই সঠিক পরিমাণে বোঝা যাবে।

ফিফার পক্ষ থেকে বলা হয়েছে, টিকিটের দাম দরপত্রে প্রস্তাবিত দাম অনুযায়ী। তবে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনালে মূল্য বৃদ্ধিতে সমর্থকদের মধ্যে শঙ্কা রয়েছে।

বিশ্বকাপের টিকিটমূল্য অন্যান্য বড় ক্রীড়া ও বিনোদন আয়োজনের থেকে উচ্চ। ফিফা আরো বেশি সবার জন্য সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু বাস্তবতা বলছে, ২০২৬ বিশ্বকাপ ধীরে ধীরে ধনী দর্শকদের জন্যই সংরক্ষিত হয়ে উঠছে।

এখন প্রশ্ন থেকে যাচ্ছে, বিশ্বকাপ কি সত্যিই সবার জন্য, নাকি কেবল যারা আর্থিকভাবে সক্ষম, তাদের জন্য?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *