বাংলা লাইভ নিউজ ডেস্ক: ৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected] কিশোরগঞ্জের ভৈরবে ছাদ থেকে ঢিল ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে টানা তিন ঘণ্টা সংঘর্ষ হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত পৌর শহরের ঘোড়াকান্দা এলাকার বালুর মাঠে দফায় দফায় এ সংঘর্ষ চলে।
এতে এক পুলিশ সদস্যসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। রোববার (২৫ অক্টোবর) ঘটনার সত্যতা নিশ্চিত করেন ভৈরব সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু মুছা শেখ। আহত পুলিশ সদস্য নাজমুল হোসেনকে (৪২) উন্নত চিকিৎসার জন্য ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আগের দিন ভৈরবপুর এলাকার আরিফ হাজীর সঙ্গে ঘোড়াকান্দা বালুর মাঠ এলাকার সোহেল মিয়ার ছেলে ও তাঁর সঙ্গীদের একটি তুচ্ছ বিষয় নিয়ে বিরোধ হয়।
শনিবার বিকেলে ঘোড়াকান্দা মোড়ে এ নিয়ে আবারও উত্তেজনা দেখা দেয়। অভিযোগ রয়েছে, সেখান থেকে ফেরার পথে সোহেল মিয়ার ছেলে ও তাঁর সঙ্গীরা হাবিব হুজুরের বাড়ি লক্ষ্য করে ঢিল ও ইট-পাটকেল নিক্ষেপ করেন। পরে স্থানীয়রা বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। তবে কিছুক্ষণ পর আবারও ছাদ থেকে ঢিল ও ইট-পাটকেল নিক্ষেপ করা হলে হাবিব হুজুরের বাড়ির যুবকেরা প্রতিবাদ জানাতে এগিয়ে আসেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে এবং সর্বশেষ পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। বিস্তারিত তথ্য পাওয়া মাত্রই বাংলা লাইভ নিউজে আপডেট প্রকাশ করা হবে।
তথ্যসূত্র: সংবাদ সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পাঠকের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্যআপনার মন্তব্য লিখুন
আপনার ইমেইল ঠিকানাটি গোপন রাখা হবে। তারকা চিহ্নিত (*) ঘরগুলো পূরণ করা বাধ্যতামূলক।